• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তরুণদের কর্মসংস্থানে প্রয়োজন শিল্পায়ন : মন্ত্রী দুলু জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ১ পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

মধুপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ১০:৫১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী, খাদ্য পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠান থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

সোমবার (৬ অক্টোবর) দুপুওে মধুপুর পৌর শহরের মার্কেট ও বাজার এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা মোড়ের ভজন স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ন ২০ কেজি খেজুরসহ দই সংরক্ষণ ও বিক্রির দায়ে সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নকল প্রসাধনী  সংরক্ষণ ও বিক্রির দায়ে সরকার মার্কেটের পিছনের আরিফ কসমেটিকসকে ২০ হাজার ও আলোক কসমেটিসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা ও নকল পণ্য বিক্রি থেকে মুক্ত ও ক্রয় বিক্রয়ে প্রকৃত রসিদ ব্যবহারের পরামর্শর্  দেন। 

এ সময় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি এস.এম শহীদ, সাধারন সম্পাদক মোঃ লিটন সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
নওগাঁয় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ২
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর