দেশের শিল্পখাতে সেক্টর ধরে সংস্কার করা হবে : বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিবেদক
জুলাই-আগস্টে নিহত শহীদদের মর্যাদা দিতে দেশের সব শিল্পখাতে সেক্টর ধরে সংস্কার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে ‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, গত সরকারের রাজনীতিবিদ, আমলা, বিচারক, বিভিন্ন বাহিনী একটি দুর্নীতির জোট তৈরি করেছিলো। শুধুমাত্র রাষ্ট্রপতি যে পরিমাণ হত্যা মামলার আসামি ক্ষমা করেছেন তা ইতিহাসে নেই।
ইনিস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম শাখার আয়োজনে সভায় ব্যবসায়ীরা বলেন, এ বছর সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এছাড়া আর্থিক সেক্টরে লুটপাট, দুর্নীতির বিচার ও কার্যকর সংস্কার চেয়েছেন ব্যবসায়ীরা।
মামুন/ভিওডি বাংলা







