• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

রাজারহাটে তিস্তা নদীতে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত


প্রকাশ:  ৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দু’তীরের অববাহিকায়  রোপা আমন,  সবজি, মাস কালাইসহ বিভিন্ন ফসলী পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন খাল, ডোবা ও নিম্নাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রাজারহাট কৃষি অফিসার সামছুন্নাহার সাথী জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে এ পর্যন্ত চরাঞ্চসহ উপজেলার বিভিন্ন এলাকার মোট ১১০  হেক্টর ফসলি জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রোপা আমন ৫০ হেক্টর, বিভিন্ন শাক-সবজি ৫০ হেক্টর, মাসকলাই ১০ হেক্টর পানিতে নিমজ্জিত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে যদি টানা বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকে সে ক্ষেত্রে এবছর রোপা আমনসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়বে। 

এতে করে কৃষকরা চরম ভোগান্তি পড়াবে। তবে আজ সোমবার(৬সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত যেহেতু বৃষ্টি হয়নি। সে কারণে ফসলহানির সম্ভবনা কম রয়েছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন- তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি জানতে পেরে বিদ্যানন্দ ইউনিয়নের কালিরহাট এলাকায় গিয়েছিলাম। দুপুরের দিকে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মাঝের চর এলাকায় পানি ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। 

কিন্তু বিকালের দিকে পানি কমতে শুরু করেছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে। তবে বন্যায় নৌকা ও ত্রানসহ সব ধরনের প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেয়া রয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৪ দিন পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
আনন্দ সরকার লালন। ছবি: সংগৃহীত
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
ছবি: ভিওডি বাংলা
রাজাপুরে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া