• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

যমুনায় অভিযান, ১৮ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

  সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ১২:৩১ পি.এম.
শেয়ার করুন 0
সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করছে উপজেলা মৎস্য দপ্তর। ছবি: সংগৃহীত
সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করছে উপজেলা মৎস্য দপ্তর। ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং ২৫ কেজি মাছের পোনা জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধ সংলগ্ন যমুনা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযান শেষে জব্দ করা মাছের পোনাগুলো জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে পুনরায় যমুনা নদীতে অবমুক্ত করা হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া ১৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল কালিতলা ঘাটে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ জালের ব্যবহার নদীর স্বাভাবিক প্রজনন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং দেশীয় মাছের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই এ ধরনের জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, দেশীয় মাছের প্রজনন ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের ব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না। যমুনা নদীতে অবৈধ মাছ শিকার বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনন্দ সরকার লালন। ছবি: সংগৃহীত
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
ছবি: ভিওডি বাংলা
রাজাপুরে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া
নলছিটির মালিপুর এলাকার একটি খালে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ফেলে মাছ শিকার করছেন জেলেরা। ছবি: ভিওডি বাংলা
নিষিদ্ধ চায়না দুয়ারী জালে বিপর্যস্ত নলছিটির জলাশয়