• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রাজাপুরে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া

  ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমিন।
 
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার তুলাতলা সৈয়দ ফয়জুল করিম (রহ.) কমপ্লেক্স অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি কে এম ইব্রাহিম খলিল-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইসহাক বিন আব্দুল আউয়াল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সেক্রেটারি মাওলানা মো. দ্বীন ইসলাম।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মুজাহিদ কমিটির রাজাপুর উপজেলা সদর মাওলানা মুফতি আসাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম আল হাদি, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা জাহিদুর ইসলাম, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা আল আমিন দোহারী, ইসলামী আন্দোলনের সৌদি আরব (রিয়াদ) শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি মো. মফিজুর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি মো. হুমায়ন কবির।
 
বক্তারা ইসলামী যুব আন্দোলনের আদর্শ, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
 
ভিওডি বাংলা/মো. মাহিন খান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনামুল হক রুবেল। ছবি: ভিওডি বাংলা
ফেনীতে ১৫ মামলার আসামি এনামুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
কুমিল্লায় শিশু অপহরণ ও ধর্ষণ: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
বাবার মৃত্যুর পরও দায়িত্ব পালন করে পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। ছবি: সংগৃহীত
বাবার দাফনের রাতেই এটিএম বুথে ডিউটি, সকালে পরীক্ষায় ইকন