• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

মধুপুরে ৩৪ কোটি টাকার ম্যাটস, চালুর দাবিতে মানববন্ধন

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ:  ৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে এগারো টায় মধুপুর পৌর শহরের কাইতকাই এলাকায় অবস্থিত ম্যাটস ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন মধুপুরবাসীর পক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।

চার বছর আগে নির্মিত এই প্রতিষ্ঠানটি এখনো চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। মানববন্ধনে মধুপুর ও ধনবাড়ী অঞ্চলের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা এড. মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, জয়নাল আবেদীন বাবলু, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর—এই তিন জেলার মধ্যবর্তী স্থানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ম্যাটস ভবনটি নির্মাণ করা হলেও দীর্ঘ চার বছরেও এর কার্যক্রম শুরু হয়নি। ফলে স্থানীয় শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অবহেলায় পড়ে থাকায় ভবনগুলো এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হচ্ছে এবং মূল্যবান অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে।

বক্তারা অবিলম্বে মধুপুর ম্যাটস চালুর দাবি জানান এবং বলেন, সরকার চাইলে অতি দ্রুত এ প্রতিষ্ঠান চালু করা সম্ভব।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ জুবায়ের হোসেনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, মধুপুর পৌরসভার কাইতকাই এলাকায় টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পাঁচ একর জায়গার ওপর ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ম্যাটসের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয় ২০২১ সালের এপ্রিল মাসে।

স্বাস্থ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকার মোহাম্মদপুরের ‘নূরানী কনস্ট্রাকশন’ প্রতিষ্ঠানটি কাজ সম্পন্ন করে। আধুনিক এই ক্যাম্পাসে রয়েছে পৃথক ছয়টি ভবন—একাডেমিক ভবন, অধ্যক্ষের বাসভবন, ছাত্রাবাস, ছাত্রীাবাস, শিক্ষক কোয়ার্টার এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টার।

তবে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি পর্যায়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নতুন নিয়োগ বন্ধ থাকায় নতুন ম্যাটস চালু করা যাচ্ছে না।

এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের দ্রুত উদ্যোগে মধুপুরের ম্যাটসটি চালু হলে এখানকার শিক্ষার্থী ও জনগণের চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে পরিবেশ রক্ষায় ১৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস!