• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

৯৯৯-এ ফোন, লিফটে আটকা মা-মেয়েকে উদ্ধার

  মুন্সিগঞ্জ  প্রতিনিধি
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০২:১১ পি.এম.
শেয়ার করুন 0
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকে পড়া মা ও শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: ভিওডি বাংলা
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকে পড়া মা ও শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: ভিওডি বাংলা

মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের একটি বহুতল ভবনের লিফটে আটকা পড়া এক কলেজছাত্রী ও তাঁর দুই বছর বয়সী শিশুকন্যাকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২২ জুলাই) মুন্সিগঞ্জ সদর থানার আওতাধীন সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনে এই ঘটনাটি ঘটে। লিফটটি ৯ম তলায় এসে বিকল হয়ে গেলে ভেতরে আটকা পড়েন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার মিম (২৪) এবং তাঁর দুই বছর বয়সী মেয়ে মরিয়ম হাসনাইন আরিফা।

লিফটের দরজা খুলতে ব্যর্থ হয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনকে জানায় এবং উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকে নিরাপদে বের করে আনা হয়। উদ্ধারকালে তাদের শারীরিক অবস্থাও স্বাভাবিক ছিল।

এ ঘটনায় ৯৯৯-এর কলটি গ্রহণ করেন কনস্টেবল জেনি আক্তার। পুরো উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদী হাসান।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে পরিবেশ রক্ষায় ১৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস!