• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়

  ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ:  ৬ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রামে উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের ন্যায় লক্ষী পূজা উপলক্ষে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। 

সোমবার (০৬ অক্টোবর)  বিকেল ৪টায় নবগ্রাম ইউনিয়নের শশিকর খালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এ মনোমুগ্ধকর নৌকা বাইচ দেখতে হাজারো দর্শনার্থীরা ভীড় করে।
নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি বিভাষ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোঃ এহতেশামুল ইসলাম।ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন গ্যানেন্দ্রণাথ মল্লিক,রমেশ হালদার,ইউপি সদস্য লিটন বিশ্বাস। নৌকা বাইচ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চেয়ারম্যান দুলাল তালুকদার।

নৌকা বাইচ প্রতিযোগিতায় নানা রংয়ের সাজানো নৌকা নিয়ে ঢোল ও বাদ্য যন্ত্রের তালে তালে ৪টি দল অংশগ্রহণ করে।এসময় নৌকা বাইচ অনুষ্ঠান  দেখতে উপজেলার নারী-পুরুষ, খালের দুইপাড়ে আনন্দ উল্লাসে মেঠে।পরে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে পরিবেশ রক্ষায় ১৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস!