• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

শহীদ জোবায়ের স্মৃতি মোটর বাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশ:  ৬ অক্টোবর ২০২৫, ০৬:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গোবিন্দপুর খেলার মাঠে সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় শহীদ জোবায়ের স্মৃতি মোটর বাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আব্দুল খালেক। ধারা বর্ণনায় ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিস ও সদস্য সচিব বাবু সুজিত দাস।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ মন্ডল, মোঃ শাহজাহান সিরাজ, মোঃ জায়েদুর রহমান, মোঃ ইদ্রিস আলী, গৌরীপুর পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, বেগ ফারুক আহাম্মেদ, আরিফুল ইসলাম ভূইয়া এনাম, শাহজাহান কবির হিরা ও মোঃ গোঁলাম মোস্তফা।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ডৌহাখলা একাদশ বনাম রিয়াদ সেনা র্স্পোটিং ক্লাব একাদশ। খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমায় অসংখ্য দর্শক।

উল্লেখ্য, গত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে কাউরাট গ্রামের জোবায়ের পুলিশের গুলিতে শহীদ হন। তাঁর স্মৃতিকে ধারণ করে ও যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে স্থানীয় যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে পরিবেশ রক্ষায় ১৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস!