• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

বিসিবি নির্বাচনে ভোট দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক    ৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পি.এম.
তামিম ইকবাল। সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে সোমবারের নির্বাচনে তিনি নাকি ভোট দিয়েছেন— এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সারাদিন। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন তামিম নিজেই।

সোমবার (০৬ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তামিম লিখেছেন, “অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।”

তিনি আরও জানান, “আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ তখন দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।”

এর আগে নির্বাচনে হস্তক্ষেপসহ বিভিন্ন কারণ দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন তামিম। তার অনুপস্থিতিতেও ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে প্রতিনিধি নির্বাচনে অংশ নেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো স্কালোনির দল
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো স্কালোনির দল