• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

কুলিয়ারচরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

  কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ:  ৬ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৮ টার দিকে খবর পেয়ে পুলিশ উপজেলার ছয়সূতী ও দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মাঝামাঝি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে কাঁঠালতলী নামক স্থান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে।

স্থানীয়দের মতে, ওই নারীকে প্রায়ই কুলিয়ারচরের বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, অনেকেই তাকে চেনতো তবে কেউ তার পারিবারিক পরিচয় জানতেন না। এই নারী প্রায়ই চলন্ত গাড়ির কাছে যেতেন এবং কখনো গাড়িতে ধাক্কা দিতেন বলেও জানান তারা। লাশের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হেলাল উদ্দিন পিপিএম বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে থানার অন্তর্ভুক্ত, ভৈরব হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে, হাইওয়ে থানা পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।

ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম আল মামুন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে পরিবেশ রক্ষায় ১৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: ভিওডি বাংলা
টিসিবির গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস!