• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ৬ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার মোল্লা (৬৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দানেজ মোল্লার ছেলে।

রোববার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে শনিবার (৪ অক্টোবর) দুপুরে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্ত্রীকে চিকিৎসা করানোর জন্য পার্শ্ববর্তী ফরিদপুর জেলায় যান আব্দুল জব্বার মোল্লা। স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট এলাকায় তাঁকে বহনকারী অটোরিকশাকে একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর সুপারিশে শহীদ পরিবারের কর্মসংস্থানের উদ্যোগ
সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করছে উপজেলা মৎস্য দপ্তর। ছবি: সংগৃহীত
যমুনায় অভিযান, ১৮ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে পরিবেশ রক্ষায় ১৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন