• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

শিক্ষক দিবসে হার না মানা এক শিক্ষকের মৃত্যু

  পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ:  ৫ অক্টোবর ২০২৫, ০৯:১২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জীবনে প্রায় ৩২ বছর যিনি উৎসর্গ করেছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে। মরণব্যাধি ক্যান্সার শরীরে নিয়েও কখনো স্কুল থেকে একদিনের জন্যেও ছুটি নেননি। আর সেই নিবেদিতপ্রাণ শিক্ষক আজ শিক্ষক দিবসে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করলেন। জীবনের শেষ প্রান্তে এসেও তিনি আদর্শ শিক্ষকের দায়িত্ব পালন করে গেছেন।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মুসুল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন জালাল উদ্দীন। তার শিক্ষাকতা জীবনে তিনি নিয়মিত স্কুলে উপস্থিত থেকে শত শত শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলোয় আলোকিত করে গেছেন। তার এই অটল দায়িত্ববোধ ও নিষ্ঠার জন্য বহুবার পেয়েছেন সততার পুরস্কার। শিক্ষার্থীরা তাকে ভালোবেসে ডাকতেন ‘জালাল স্যার’ নামে। এই আদর্শবান ও গুণী মানুষটি মারা গেছেন ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে।

পরিবার সূত্রে জানা যায়, দুবছর আগে তার শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। রোববার (৫ অক্টোবর) দুপুর ৩টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জালাল উদ্দীন স্যারের একমাত্র ছেলে সৈকত ইসলাম বলেন, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ দুপুর ৩টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সবার প্রিয় জালাল স্যার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুর খবরে সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন। 

মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম বলেন, “জালাল স্যার আমাদের স্কুলের গর্ব ছিলেন। কঠিন শারীরিক অসুস্থতা না আসা পর্যন্ত কেউ ভাবতেই পারেনি, এমন মানুষ কখনো বিছানায় পড়বেন। কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হবে। ৩২ বছরের চাকরি জীবনে গত ২০ বছরে (সিএল) সরকারি পাওনা ছুটি নেয়নি। তার হাজিরা খাতায় কোনো অনুপস্থিতি নেই। তিনি যতটুকু জানতেন তা শিক্ষার্থীদের মাঝে মন প্রাণ উজার করে বিলিয়ে দিতেন। তিনি এমন একজন মানুষ তার ক্যান্সার ধরা পড়ার পর আমরা তাকে সহযোগিতা করতে চাইলেও রাজি হয়নি। তার যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থেকেছেন। তার মৃত্যুতে শিক্ষক দিবসে গভীর শোকের ছায়া নেমে এসেছে উপকূলের শিক্ষাঙ্গণে।

ভিওডি বাংলা/ এমএইচ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর সুপারিশে শহীদ পরিবারের কর্মসংস্থানের উদ্যোগ
সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করছে উপজেলা মৎস্য দপ্তর। ছবি: সংগৃহীত
যমুনায় অভিযান, ১৮ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে পরিবেশ রক্ষায় ১৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন