• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আরবাজ-সুরা দম্পতির ঘরে কন্যা সন্তান

বিনোদন ডেস্ক    ৫ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পি.এম.
অভিনেতা ও নির্মাতা আরবাজ খান ও স্ত্রী মেকআপ আর্টিস্ট সুরা খান। সংগৃহীত ছবি

বলিউডে বইছে আনন্দের হাওয়া। সুখবর দিয়েছেন অভিনেতা ও নির্মাতা আরবাজ খান। ৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি। মেকআপ আর্টিস্ট সুরা খান-এর কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত পুরো খান পরিবার।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুরা খানকে। সেখানেই সুস্থভাবে জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান। খবরটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

এটি আরবাজ খানের দ্বিতীয় সন্তান। আগের স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তার আরহান খান নামের এক পুত্র সন্তান রয়েছে।

আরবাজ খান ও স্ত্রী সুরা খান।

২০২৩ সালের ডিসেম্বরে একেবারে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আরবাজ ও সুরা। বিয়ের সময়ও জুটিটিকে ঘিরে বলিউডে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনার ঝড়। এবার তাদের ঘরে নতুন অতিথি আগমন যেন দাম্পত্য জীবনে নতুন দিগন্ত খুলে দিল।

সুরা ও আরবাজের পরিচয় হয়েছিল একটি সিনেমার সেটে। সেই পরিচয় থেকেই শুরু হয় বন্ধুত্ব, পরে তা প্রেমে রূপ নেয়। বয়সের পার্থক্য নিয়েও খোলামেলা ছিলেন আরবাজ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,

“সুরার সঙ্গে অনেক সময় কাটিয়েছি আমরা। বয়স কোনো বাধা হয়নি, বরং একে অপরকে বোঝা আরও সহজ হয়েছে।”

নবজাতকের আগমনে এখন খুশিতে ভরপুর খান পরিবার। ভাই সালমান খান থেকে শুরু করে আরহান—সবাই নাকি অপেক্ষা করছেন নতুন সদস্যকে ঘরে আনতে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি