• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কুমিল্লার হোমনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ:  ৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, নিহতরা উজানচর-ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন।

ওসি আরও বলেন, মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন যুবক রয়েছেন। নিহত নারীদের বাড়ি হোমনার নালা দক্ষিণ গ্রামে এবং যুবকের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দিতে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর সুপারিশে শহীদ পরিবারের কর্মসংস্থানের উদ্যোগ
সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করছে উপজেলা মৎস্য দপ্তর। ছবি: সংগৃহীত
যমুনায় অভিযান, ১৮ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে পরিবেশ রক্ষায় ১৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন