• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি-সংগৃহীত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, বাংলাদেশের দুঃসময় কাটে না। ছোট বেলা থেকে আমরা ক্রান্তিকালের কথা শুনে আসছি। ৫ আগস্টের পরও এই সংকট চলছে। আমরা আগেই বলেছিলাম, যদি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে দেরি হয়, তাহলে দেশের সংকট তত গভীর হবে।

রোববার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামক একটি সংগঠন এই নাগরিক সমাবেশের আয়োজন করেছে।

তিনি বলেন, দেশে নির্বাচিত সরকার থাকলে জনগণ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারবে। যারা স্বাধীনতা ও  সার্বভৌমত্বের বিপক্ষে হুমকি দেয় তাদের বিরুদ্ধে জনগণ কথা বলতে পারবে। আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়;  জনগণ তাদের পছন্দের ব্যক্তিকে সংসদে পাঠাতে পারবে না।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

বিএনপির সমালোচকদের উদ্দেশ্যে আবদুস সালাম, ‘আমরাই বলেছিলাম; দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা না হলে সার্বভৌমত্বের প্রশ্নও জটিল হবে। আমাদের কথাই সময়ের সঙ্গে সঠিক প্রমাণিত হয়েছে।’

তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত সরকারের প্রধান শেখ হাসিনা বিগত ১৫ বছরে তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে জাতির কাছে গণশত্রু হিসেবে উপস্থাপন করেছেন। দেশের ইতিহাসে এত বড় ফ্যাসিস্ট, লুটপাটকারী ও গণহত্যাকারী এখনও কেউ দেখেনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে