• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ভাষাসৈনিক আহমেদ রফিকের মৃত্যুতে লেবার পার্টির শোক

নিজস্ব প্রতিবেদক    ৩ অক্টোবর ২০২৫, ০১:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রখ্যাত ভাষাসৈনিক আহমেদ রফিকের (৯৬) ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। 

শুক্রবার (০৩ অক্টোবর ) এক শোকবার্তায় ডাঃ ইরান বলেন, আহমেদ রফিক ছিলেন বাংলা ভাষা আন্দোলনের সাহসী সৈনিক, একজন গবেষক, চিন্তাবিদ ও মুক্তচিন্তার আলোকবর্তিকা। তিনি আজীবন সংস্কৃতি ও সাহিত্যচর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ডাঃ ইরান আরও বলেন, আহমেদ রফিকের মৃত্যুতে জাতি এক নির্ভীক ভাষাসৈনিক ও দেশপ্রেমিককে হারাল। তাঁর জীবন, আদর্শ ও কর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

ভিওডি/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে