{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

ভাঙ্গারদিয়া ফসলি মাঠে মানমন্দির নির্মাণের দাবি উত্থাপন

   ৩ অক্টোবর ২০২৫, ০১:১০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামের একটি ফসলি মাঠকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞান গবেষণা অনুযায়ী, পৃথিবীর উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম রেখার ছেদবিন্দুর মধ্যে একমাত্র শুকনো মাটি এই মাঠে পড়েছে। 

পৃথিবীতে পূর্ব-পশ্চিমে বিস্তৃত তিনটি রেখা আছে-কর্কটক্রান্তি, মকরক্রান্তি ও বিষুবরেখা। একইভাবে উত্তর-দক্ষিণে বিস্তৃত চারটি রেখা আছে-শূন্য ডিগ্রি, ৯০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি এবং ২৭০ ডিগ্রি দ্রাঘিমা। চারটি উত্তর-দক্ষিণ রেখা এবং তিনটি পূর্ব-পশ্চিম রেখা মিলিয়ে ১২ জায়গায় ছেদ করেছে। এই ১২টি বিন্দুই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিন্দু।

১২টি বিন্দুর মধ্যে ১০টি পড়েছে সাগর বা মহাসাগরে, তাই মানুষ সেখানে যেতে পারে না। একটি পড়েছে সাহারা মরুভূমিতে, যেখানে মানুষ যাওয়া দুষ্কর। কেবল একটি বিন্দু পড়েছে শুকনা মাটিতে, যেখানে মানুষ যেতে পারে। আর সেই বিন্দুটি পড়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামের ফসলি মাঠে। এ কারণেই এ এলাকাটি পৃথিবীর এক গুরুত্বপূর্ণ স্থান।

এই জায়গাটিকে স্মরণীয় করে রাখতে বিগত সরকারের সময় ভাঙ্গারদিয়া গ্রামে একটি মানমন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ভাঙ্গারদিয়া গ্রামের বিল ধোপডাঙ্গা মৌজায় সোবহান মাতুব্বর, বারেক মাতুব্বর, ইকবাল মাতুব্বর, কুটিপাগলা, জাকির হোসেন, ইউসুফ মাতুব্বর, আজিজুল মাতুব্বর, শাহজাহান শেখ ও মোফাজ্জল হোসেনের প্রায় পাঁচ একর কৃষিজমি মানমন্দির প্রকল্পের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। 

স্থানীয়রা আশা করছেন, আন্তর্জাতিক মানের মানমন্দির ও পর্যটনকেন্দ্র নির্মাণ করা হলে কৃষিনির্ভর এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন হবে, বদলে যাবে অর্থনীতি ও জীবনযাত্রা। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি কয়েকগুণে জমির দামও বৃদ্ধি পাবে, যার সুফল ভোগ করবে সাধারণ মানুষ।

নূরুল্লাগঞ্জ ইউনিয়নের বারেক মাতুব্বর বলেন, আমরা তো এটাকে কৃষি জমি হিসেবেই দেখেছি। এখানে যে এমন একটি বিষয় হয়েছে তা আমরা বুঝিই নাই। পরে প্রশাসনের লোকজন এসে আমাদের বলেছিল বিষয়টা।

তিনি বলেন, এই বিখ্যাত জায়গার পরিচিতি যাতে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেজন্য এলাকার সবাই সরকারকে জমি লিখে দিতে রাজি হয়েছিলাম। এখানে মানমন্দির হোক। 

ইতিহাস ঘেটে জানা যায়, ২০২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মানমন্দির নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত হয়েছিল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপন প্রকল্প’ বাস্তবায়ন করবে। ২০২৪ সালের জুন মাসের মধ্যে প্রকল্প সম্পন্ন হওয়ার কথা ছিল। নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২১৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার টাকা।

প্রকল্পের উদ্দেশ্য ছিল কর্কটক্রান্তি ও ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সংযোগস্থলে মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপনের মাধ্যমে জনসাধারণের জন্য মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ সৃষ্টি করা, মহাকাশ বিজ্ঞানচর্চার প্রসারে উৎসাহ দেওয়া, শিক্ষাবান্ধব বিনোদনের মাধ্যমে বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বাড়ানো এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য মহাকাশ গবেষণার সুযোগ তৈরি করা। এছাড়া প্রস্তাবিত কেন্দ্রে আন্তর্জাতিক অ্যাস্ট্রনমি ও অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের জন্য প্রশিক্ষণ ক্যাম্পের সুযোগ এবং বিভিন্ন ওয়ার্কশপও আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ উদ্যোগ বাতিল করা হয়।

ভাঙ্গারদিয়া গ্রামের ফসলি মাঠে পৃথিবীর উত্তর-দক্ষিণ রেখা এবং পূর্ব-পশ্চিম রেখার ছেদ বিন্দু পড়েছে—এ তথ্য প্রথম প্রকাশ্যে আসে বিজ্ঞান লেখক ড. জাফর ইকবালের ‘একটি স্বপ্ন’ শিরোনামের নিবন্ধের মাধ্যমে।

প্রসঙ্গত, ২০২১ সালে একনেক সভায় মানমন্দির নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপনের মাধ্যমে কর্কটক্রান্তি ও ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সংযোগস্থলে মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ তৈরি করার পরিকল্পনা ছিল। ২০২৪ সালের জুন মাসের মধ্যে প্রকল্প সম্পন্ন হওয়ার কথা থাকলেও সরকার পরিবর্তনের পর তা বাতিল করা হয়।

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর স্বপন কুমার হালদার বলেন, “এটি আমাদের দেশের জন্য গৌরবের বিষয়। এমন ছেদবিন্দুতে সরকারি উদ্যোগে মানমন্দির স্থাপন করা উচিত।”

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “এতে এলাকার অর্থনীতি ও জীবনমান উন্নয়ন হবে। স্থানীয়রা চাইলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাব।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণ, শেষে যা ঘটল
ছবি: ভিওডি বাংলা
দুর্গম সীমান্তে বিজিবির স্বাস্থ্যসেবায় উপকৃত ১০৭৭ মানুষ
ছবি: ভিওডি বাংলা
যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন