• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনাকে ফেরানো গেলে বিচার সহজ হবে: চিফ প্রসিকিউটর

   ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পি.এম.

আদালত প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয় সম্পর্কে অভিমত জানতে চাইলে  মঙ্গলবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র এ বিষয়ে ব্যাবস্থা নিয়েছে। রাষ্ট্র রাষ্ট্রের কাজটি করেছে। তাকে ফেরত পাওয়ার জন্য কুটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে। সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে।’

এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। এটা ভারতকে জানানো হয়েছে।’

ভারতও চিঠিটি পেয়েছে বলে তারা নিশ্চিত করেছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত
সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত
নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
রায় ১০ জুন নাসির ও তার স্ত্রীর কারাদণ্ড হতে পারে ৭ বছর
শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন
জাহাজবাড়িতে ৯ হত্যা শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে শুনানি ৭ জুন