• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঐশ্বরিয়া-অভিষেক

বিনোদন ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ১২:২৭ পি.এম.
বলিউডের প্রখ্যাত দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন-ছবি সংগৃহীত

বলিউডের প্রখ্যাত দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তারা মানহানিকর ও বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারের অভিযোগে ইউটিউব এবং এর মূল সংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন।

এই তারকা দম্পতি গুগলসহ সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে ৪৫০,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি, তারা এমন ধরনের ডিপফেক ভিডিও শেয়ার করার উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

আদালতে দেওয়া পিটিশনে তারা উল্লেখ করেছেন, ইউটিউবে প্রচারিত শত শত লিঙ্ক ও স্ক্রিনশটে তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিও তৈরি করা হয়েছে। উদাহরণ হিসেবে তারা উল্লেখ করেছেন ‘অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন’ বা ‘ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন’-এর মতো ভিডিও।

অভিষেক ও ঐশ্বরিয়া বলেন, এই ভিডিওগুলো কেবল তাদের সুনামই ক্ষুণ্ণ করছে না, বরং ব্যক্তিগত গোপনীয়তার অধিকারও লঙ্ঘন করছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ