• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

প্রতিমা বিসর্জনের দিন

অতিরিক্ষ পুলিশ ফোর্স ও গোয়েন্দা নিয়োজিত থাকবে : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ১ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পি.এম.
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। 

বুধবার (১ অক্টবর) বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘যেখানে বিসর্জন হবে, সেখানে এরই মধ্যে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকসংখ্যক পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো আশঙ্কা নেই।’

নগরবাসীকে তিনি অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা সাঁতার জানে না তাদের নৌকায় না ওঠা ভালো। এ ছাড়া যারা সাঁতার জানে তারাও লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন।

পুলিশপ্রধান বলেন, ‘আজ নবমী, আগামীকাল বিসর্জন। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি, যাতে সুন্দরভাবে, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়।

তিনি বলেন, ‘মণ্ডপে মণ্ডপে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন তারা অনেক খুশি। আগামী দিনেও একই পরিবেশে উৎসবমুখর পরিবেশে বিসর্জন অনুষ্ঠিত হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘এ দেশে শত শত বছর ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ভাই-বোনের মতো একত্রে বসবাস করে আসছি। সম্প্রীতি যেন নষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যেন নষ্ট না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
নবনির্বাচিত স্পিকার জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
​সরকারের নির্বাচনী ইশতেহার: মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক