• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসে, শক খায় না?

লাইফস্টাইল    ১ অক্টোবর ২০২৫, ০৪:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

শহরের রাস্তাঘাট কিংবা গ্রামীণ জনপথ-সর্বত্রই দেখা যায় বৈদ্যুতিক তারে সারি সারি পাখি বসে আছে। দৃশ্যটি যেমন পরিচিত, তেমনি কৌতূহলেরও জন্ম দেয়-কেন তারা বারবার তারে বসে? আর কেন তারা শক খেয়ে মারা যায় না?

শক খায় না কেন
বিদ্যুতের প্রবাহ সর্বদা সবচেয়ে কম প্রতিবন্ধকতার পথ খোঁজে। বৈদ্যুতিক তারের ভেতরে থাকা তামা বিদ্যুৎকে অবাধে প্রবাহিত করে। একটি পাখি যখন তারে বসে, তখন তার দুই পা একই ভোল্টেজের জায়গায় থাকে। ফলে বিদ্যুতের শরীরে প্রবাহিত হওয়ার মতো বিকল্প পথ তৈরি হয় না। তাই তারা শকে আক্রান্ত হয় না। তবে যদি পাখি একইসঙ্গে তার ও খুঁটি বা অন্য কোনো ভিন্ন ভোল্টেজের বস্তুকে স্পর্শ করে, সেক্ষেত্রে শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে বিপদ ঘটতে পারে।

পাখিরা কেন তারে বসে?

বিজ্ঞানীরা বলছেন, এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ-

১. উষ্ণতা পেতে : শীতকালে একসঙ্গে বসে পাখিরা শরীরের তাপ ধরে রাখে।

২. শিকারির হাত থেকে বাঁচতে : উঁচু তার তাদের জন্য নিরাপদ আশ্রয়।

৩. খাদ্য খুঁজতে সুবিধা : ওপর থেকে সহজেই খাবার বা শিকার চোখে পড়ে।

৪. সামাজিক কারণে : তারে বসা একধরনের সামাজিক মেলামেশার সুযোগ করে দেয়, বিশেষ করে অভিবাসী পাখিদের জন্য।

পাখিরা বৈদ্যুতিক তারে বসে উষ্ণতা, নিরাপত্তা, খাদ্য ও সামাজিক যোগাযোগের সুবিধা পায়। আর তারা শক খায় না কেবল এজন্য যে, শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার বিকল্প পথ তৈরি হয় না। তবে অসতর্কতায় শরীর যদি তার ও ভিন্ন ভোল্টেজের বস্তুতে একসঙ্গে স্পর্শ করে, তখন বিপদ অনিবার্য।

সূত্র: জিও নিউজ উর্দু

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?