• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

নিজস্ব প্রতিবেদক    ১ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

পঞ্জিকা অনুযায়ী আজ বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহানবমী। রাত ৩টা ৫ মিনিটে মহানবমী শুরু হয়ে সকাল ৮টা ৫৮ মিনিটে শেষ হয়েছে বিহিত পূজা। ভক্তদের বিশ্বাস, মহানবমীর দিন দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখার বিশেষ সময়। এদিন থেকেই দেবীর বিদায়ের ক্ষণ গোনা শুরু হয়। দশমীতে দেবী ফিরে যাবেন কৈলাশে (স্বামীর বাড়ি)। 

ধর্মীয় আচার অনুযায়ী, নবমীতে সকালে তর্পণের মধ্য দিয়ে দেবীর মহাস্নান, ষোড়শ উপচারে পূজা ও সন্ধ্যায় মহাআরতি অনুষ্ঠিত হয়। নবমীতে বলিদান ও হোমের রীতি রয়েছে। এছাড়া ১০৮টি নীলপদ্মে দেবীর পূজা করা হয়। পূজা শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়।

নবমী তিথি শুরু হয় অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটে অনুষ্ঠিত সন্ধিপূজার মধ্য দিয়ে। এই সময়ে মূলত দেবী চামুন্ডার আরাধনা করা হয়। ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো ও ১০৮টি পদ্ম নিবেদন করা হয় দেবীর চরণে।

পুরোহিতদের মতে, মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে দেবী দুর্গার পূজা হয় নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা ও বিশেষ যজ্ঞের মাধ্যমে। ১০৮টি বেল পাতা, আমকাঠ ও ঘি দিয়ে এই যজ্ঞ সম্পন্ন করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই
হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতি ফ্লাইট শুরু রাতেই