• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

অভিনয় ছাড়তে চেয়েছিলেন যীশু

বিনোদন ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পি.এম.
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন-যীশু সেনগুপ্ত-ছবি সংগৃহীত

ছোট পর্দার সুপারস্টার থেকে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। তবে এই সাফল্যের পেছনে ছিল নানা চড়াই-উতরাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হতাশা থেকে একসময় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যীশু। তবে সেই মুহূর্তে মানসিক শক্তি জুগিয়ে পাশে দাঁড়িয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

২০০৭ সালে ঋতুপর্ণ ঘোষের ছবি দ্য লাস্ট লিয়ার-এর শুটিং সেটে প্রথমবার অমিতাভের সঙ্গে দেখা হয় যীশুর। ছবিতে অমিতাভ অভিনয় করছিলেন মানসিক অসুস্থ এক থিয়েটার অভিনেতার চরিত্রে, আর যীশু ছিলেন একজন সাংবাদিক।

একটি দৃশ্যের রিহার্সালে ভুল করে অমিতাভের সংলাপ বলার পাশাপাশি অতিরিক্ত দ্রুত সংলাপ দেওয়ায় ঋতুপর্ণ ঘোষের ধমকের শিকার হন যীশু। এতে ভীষণ ভেঙে পড়েন তিনি। যীশুর ভাষায়, “ওই মুহূর্তে মনে হয়েছিল, বাড়ি ফিরে গিয়ে আর অভিনয় করব না।”

কিন্তু পরিস্থিতি সামাল দেন অমিতাভ বচ্চন নিজেই। ঋতুপর্ণকে থামিয়ে তিনি বলেন, “তুমি ওকে কেন বকছো? ও কি অস্বীকার করতে পারে যে আমি অমিতাভ বচ্চন?”

এরপর অমিতাভ প্রায় ৩০ বার যীশুর সঙ্গে রিহার্সাল করেন, তাকে সাহস জোগান। যীশুর প্রশ্নে কেন এত সহায়তা করেছিলেন, উত্তরে অমিতাভ বলেন-“যীশু, মন খারাপ কোরো না। আমাদের দু’জনেরই দর্শক আছে। কিন্তু এ ছবি আমার ধাঁচের নয়। যদি আমি ভালো করি আর তুমি না পারো, তাহলে দৃশ্যটাই ব্যর্থ হবে, ছবিটাও কাজ করবে না। তাই তোমার ভালো অভিনয় নিশ্চিত করা আমার দায়িত্ব।”

অভিনেতা যীশু সেনগুপ্তর মতে, অমিতাভের সেই সহযোগিতা আর উৎসাহ তাকে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে ফেরায় এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি