• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সুস্বাদু চিংড়ির জল বড়া তৈরির রেসিপি

  লাইফস্টাইল
প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুস্বাদু সব খাবার তৈরি করা যায় চিংড়ি দিয়ে। চিংড়ির জল বড়া তার মধ্যে একটি। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও দারুণ স্বাদ। তবে সঠিক পদ্ধতি জানা না থাকলে চিংড়ি বড়া তৈরি করা যাবে না। কারণ এটি সতর্কতার সঙ্গে তৈরি না করলে বড়ার আকৃতি নষ্ট হয়ে যেতে পারে।  চিংড়ির এই পদ অতিথি আপ্যায়নে বা ঘরোয়া রান্নায় রাখতে পারেন। চলুন তবে জেনে নেওয়া যাক চিংড়ির জল বড়া তৈরির রেসিপি- 
 

তৈরি করতে যা লাগবে

ছোট চিংড়ি- ১ কাপ

নারিকেলের দুধ- ১ কাপ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ কুচি- ৪-৫টা

সরিষার তেল- ৫ চা চামচ

তেজপাতা- ১টি

জিরা- ১/২ চা চামচ

দারুচিনি- ১ টুকরা

এলাচ- ২টি

পেঁয়াজ কুচি- ১টি

আদা রসুন বাটা- ২ চা চামচ

হলুদের গুঁড়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

ঘি- ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে ছোট চিংড়ির খোসা ছাড়িয়ে বেটে বা ব্লেন্ড করে নিন। এবার তাতে লবণ ও  ২-৩টি কাঁচা মরিচ কুচি দিয়ে ভালোভাবে মেখে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন। কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, জিরা, আস্ত গরম মসলা ও পেঁয়াজ কুচি ভাজুন। এবার একে একে আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে কষাতে হবে।

নারিকেলের দুধ দিয়ে মসলা কষানো হলে আগে থেকে তৈরি করা চিংড়ির বলগুলো দিয়ে ঢেকে রান্না করতে হবে। ৫-৬ মিনিট পর বলগুলো শক্ত হয়ে ঝোল ঘন হলে, কাঁচা মরিচ কুচি ও ঘি দিয়ে নামিয়ে নিন। এবার গরম গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ির জল বড়া।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?