• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

কাঠালিয়ায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ঝালকাঠি প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে ঝালকাঠির কাঠালিয়ায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক গোলাম আজম সৈকত।

এ সময় সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানান। স্থানীয় ব্যবসায়ী, কৃষক, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গোলাম আজম সৈকতের সাথে কুশল বিনিময় করেন এবং তার উদ্যোগকে সাধুবাদ জানান।

গণসংযোগে কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যেতে হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ