• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পি.এম.
মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি আর দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি। যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত দল। বিএনপির ভোট পরিকল্পনার বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ জানান, জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই।

দেশে বইছে নির্বাচনী হাওয়া, প্রতিদ্বন্দ্বিতার জন্য নানা কৌশল ঠিক করতে ব্যস্ত দলগুলো। জোট বেঁধে শক্তি বাড়াতে প্রস্তুতির পাশাপাশি একক দল হিসেবেও পারীক্ষা দিতে চলেছেন কেউ কেউ।

নির্বাচনের জন্য ঘোষিত সময়ের কয়েক মাস আগে থেকেই প্রার্থী তালিকা নিয়ে মাঠে নেমেছে দলগুলো।
 
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭০ ভাগ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরইমধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি।

জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি তবে এয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান বিএনপির এ নেতা।
 
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মোটামুটিভাবে আমাদের নিজস্ব তালিকা প্রস্তুত আছে। যারা এলাকাতে জনপ্রিয়, সাধারণ মানুষের মনে তাদের নিয়ে ভালো ধারনা আছে এ ধরনের সৎ, ত্যাগী ও নিষ্টাবান নেতাদের বিএনপি মনোনয়নের দিকে অগ্রাধিকার দেবে বলে আমি ধারনা করছি।

তিনি আরও বলেন, ৪০ থেকে ৫০টি আসন বিএনপি অন্য দলের জন্য ছেড়ে দেবে। এরমধ্যে কারা কারা থাকবেন এখনও স্থির হয়নি আলাপ আলোচনা চলছে।
 
জামায়াতকে এখনও শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ইসলামী আন্দোলনের
পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ইসলামী আন্দোলনের
হাসনাত-বসুন্ধরা সম্পর্ক নিয়ে একি বলছেন অপু?
হাসনাত-বসুন্ধরা সম্পর্ক নিয়ে একি বলছেন অপু?