• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে

বিনোদন ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পি.এম.
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান-ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ২৫ বছর ধরে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। তার এই দীর্ঘকালীন সাফল্য ও জনপ্রিয়তা স্বীকৃতি জানাতে সম্প্রতি তিনি একটি বিশেষ সম্মাননা পেয়েছেন।

শাকিব খানকে দেওয়া হয়েছে ‘সিলভার জুবিলি অফ এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’, যা প্রদান করেছে সংবাদপত্র দ্য ডেইলি স্টার। এই সম্মাননা ‘দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এর আয়োজনের অংশ হিসেবে ৭ সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র সফরের কারণে শাকিব খান  তখন উপস্থিত থাকতে পারেননি।

দেশে ফেরার পর তিনি দ্য ডেইলি স্টারের কার্যালয়ে এসে ব্যক্তিগতভাবে এই সম্মাননা গ্রহণ করেন। এরপর ফেসবুকে শাকিব লিখেছেন,

“চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আমাকে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। আমার প্রিয় দর্শকদের প্রতি অফুরন্ত ভালোবাসা রইল… আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না। এমন সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে আন্তরিক ধন্যবাদ।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি