• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধর্ম-বর্ণ নির্বিশেষে অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি বিএনপির

নরসিংদী প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ছবি: ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে আওয়ামী লীগ একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর ঘোড়াশালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান অভিযোগ করে বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার-নিপীড়নে অতিষ্ঠ হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার চেয়েছিল, তবে কোনো সুরাহা পায়নি। তিনি আরও বলেন, “আওয়ামী লীগ মুখে এক কথা বলে, কিন্তু কাজে করে উল্টোটা।

‎তিনি জানান, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা জাতীয়তাবাদের লক্ষ্য। জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে, তবে দেশের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত হবে।

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎এছাড়া একই দিনে ড. মঈন খান করতেতৈল এলাকার গনি মার্কেট ও বিভিন্ন স্থানে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির