• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

গোবিন্দগঞ্জ গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ী ও রানার্স আপ  মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। 

সমাপনী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে দাবা, কাবাডি, হ্যান্ডবল ও ফুটবল ইভেন্টে (পৃথকভাবে ছাত্র এবং ছাত্রীদের মাঝ থেকে) বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

প্রতিযোগিতা ফলাফল-

দাবা (বালিকা-মধ্যম): চ্যাম্পিয়ন, অহনা রাজভর, গোবিন্দগঞ্জ বি.এম উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ, তমা, সরদারহাট উচ্চ বিদ্যালয়।

দাবা (বালিকা-বড়): চ্যাম্পিয়ন, সুমাইয়া সুলতানা, ফাঁসিতলা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ, গোবিন্দগঞ্জ বি. বালিকা বিদ্যালয়।

দাবা (বালক-মধ্যম): চ্যাম্পিয়ান, রেজওয়ান আল মুবিন, বারিদ মাল্টিমিয়িা স্কুল এবং রানার্স আপ, তোহা, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

দাবা (বালক-বড়): চ্যাম্পিয়ান, কাজী সামীউল ইসলাম, বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ, আবু সাইদ, নাকাইহাট উচ্চ বিদ্যালয়।

কাবাডি (বালিকা): গোবিন্দগঞ্জ বি.এম বালিকা উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং কাজীপাড়া উচ্চ বিদ্যালয় (রানার্স আপ)।

কাবাডি (বালক): মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় (রানার্স আপ)।

হ্যান্ডবল (বালিকা): ফুলপুকুরিয়া আয়েজন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং ক্রোড়গাছা নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয় (রানার্স আপ)।

হ্যান্ডবল (বালক) : গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় (রানার্স আপ)।

ফুটবল (বালিকা): বরকত উল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং কাজলা মহিলা দাখিল মাদ্রাসা (রানার্স আপ)।

ফুটবল (বালক): গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় (চ্যাম্পিয়ান) এবং মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় (রানার্স আপ)।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ বশির আহমেদ, সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কর, মাহমুদ বাগ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চলনায় প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, উপজেলার ১২টি প্রতিষ্ঠানকে সাবজোনে ভাগ করে পাশ্ববর্তী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৩দিন ব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকে প্রতিটি ইভেন্ট থেকে বিজয়ীদের গোবিন্দগঞ্জ জোন প্রতিযোগিতার নিরপেক্ষ ভেন্যু হিসেবে বি.পি.এড কলেজ এবং সরকারি কলেজ মাঠে খেলা পরিচালনা করা হয়।

সবাজোন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, লোনতলা উচ্চ বিদ্যালয়, নাকাইহাট উচ্চ বিদ্যালয়, ফুলপুকুরিয়া উচ্চ বিদ্যালয়, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়, সরদারহাট উচ্চ বিদ্যালয়, কামদিয়া উচ্চ বিদ্যালয়, তালতলা উচ্চ বিদ্যালয়, ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়, পিয়ারাপুর আইজিএম স্কুল অ্যান্ড কলেজ, মাহমুদবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং দুর্গাপুর কালিতলা উচ্চ বিদ্যালয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ