• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি সদর দফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পূজা চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবির তথ্যমতে, নিরাপত্তার আওতায় থাকা পূজামণ্ডপগুলোর মধ্যে সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের ভেতরে ও পার্বত্য অঞ্চলের ১৫টি মণ্ডপসহ মোট ১ হাজার ৪১১টি মণ্ডপ রয়েছে। বাকি ১ হাজার ৪৪৬টি মণ্ডপের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে ৩১১টি মণ্ডপ রয়েছে।

বিজিবি জানায়, যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সীমান্ত এলাকায় বিশেষ টহল অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম
মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা, যুবক আটক
মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা, যুবক আটক
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি