• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

৭ দাবিতে ২০ সাংঠনিক জেলায় জাগপা’র বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে দেশের ২০ জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কতৃক পূর্বঘোষিত ৩ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জাগপা’র ২০ টি সাংঠনিক জেলায়  বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিল করে জাগপা নেতৃবৃন্দ। 

এসময় জাগপা নেতৃবৃন্দ বলেন জুলাই সনদের ভিত্তিতে, আওয়ামী লীগ-জাপা-১৪ দল নিষিদ্ধ করে, ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ডে, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। খুনি হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে। 

জাগপা’র বিক্ষোভ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁওয়ে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ সফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোরে প্রেসিডিয়াম সদস্য মোঃ নিজামদ্দিন অমিত, ঢাকায় প্রেসিডিয়াম সদস্য ভিপি মুঃ মুজিবুর রহমান, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মোঃ শামীম আক্তার পাইলট, পঞ্চগড়ে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনসার আলী, দিনাজপুরে সহ-সভাপতি মাহাবুব আলম ননী, নীলফামারীতে সহ-সভাপতি মোঃ জাকিউল আলম সাকি, সিলেটে সাংঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আহমদ লিটন,  গাইবান্ধায় সাংঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, রংপুরে জেলা সমন্বয়ক মাছুম বিল্লাহ, বরিশালে জেলা সাধারণ সম্পাদক নান্নু হাওলাদার, লক্ষ্মীপুরে জেলা সমন্বয়ক আলী মোরশেদ, সাতক্ষীরায় জেলা সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, কুমিল্লায় জেলা সমন্বয়ক মো: সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জে জেলা সমন্বয়ক এস কে আরিয়ান শরীফ, হবিগঞ্জে জেলা সমন্বয়ক মুহাম্মাদ লুৎফুর রহমান, জামালপুরে জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিঠুন এবং মুন্সিগঞ্জে জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার