• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ফিতাওয়ালা ক্যাসেটের দিনগুলো নিয়ে জিয়ার স্মৃতিচারণ

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পি.এম.
‘শিরোনামহীন’ ব্যান্ড দলনেতা জিয়াউর রহমান জিয়া। সংগৃহীত ছবি

নব্বইয়ের দশকে ব্যান্ড সংগীতের উচ্ছ্বাসে যাত্রা শুরু করেছিল ‘শিরোনামহীন’। প্রথম অ্যালবাম ‘জাহাজী’ দিয়েই তরুণদের হৃদয়ে জায়গা করে নেয় ব্যান্ডটি। অল্প সময়েই তারা উঠে আসে তারুণ্যের প্রিয় ব্যান্ডের তালিকায়।

সবশেষে তাদের গান ‘এই অবেলায়’ দেশের সীমানা ছাড়িয়ে ওপার বাংলাতেও আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে।

১৯৯৬ সালে বুয়েট ক্যাম্পাসে গড়ে ওঠা এই ব্যান্ড গানের কথা, সুর এবং বৈচিত্র্যময় পরিবেশনার কারণে দ্রুতই শ্রোতাদের বিশেষ নজর কাড়ে। সেই নস্টালজিক শুরুর দিনের গল্প এবার আসছে টিভি পর্দায়।

মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে শোনা যাবে ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান জিয়ার স্মৃতিচারণ। ব্যান্ডের নামকরণ, লাইনআপ, গান লেখা, কম্পোজিশন, রেকর্ডিং থেকে শুরু করে কনসার্টের অভিজ্ঞতা ও নানা ঘটনার কথা তুলে ধরবেন তিনি।

নিজের অনুভূতি জানাতে গিয়ে জিয়া বলেন, “নাইনটিজ আমাদের কাছে সবসময়ই নস্টালজিক। ফিতাওয়ালা ক্যাসেটের সেই দিনগুলো আমাদের সোনালি ইতিহাস। দর্শকদের সঙ্গে সেই দিনের গল্প শেয়ার করতে পেরে দারুণ লেগেছে।”

অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ২৭ সেপ্টেম্বর, শনিবার রাত ১২টায়। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি