• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ

আরেক ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একই ঘটনায় আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিস্ফোরণের ঘটনায় চারজনকে জরুরি বিভাগে আনা হয়। নুরুল হুদা ও শামীম আহমেদের দেহে যথাক্রমে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া আরও দু’জনের মধ্যে একজনের শরীরে ৪২ শতাংশ এবং অপরজনের ৫ শতাংশ দগ্ধ রয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা জসিম জানান, নুরুল হুদা টঙ্গীর ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার আব্দুল মনসুরের ছেলে। ২০০৭ সালের মার্চে তিনি ফায়ার সার্ভিসে যোগদান করেন।

এই দুর্ঘটনায় এ পর্যন্ত দু’জন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে, আর দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য ব্যবস্থা নিচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ