• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মাদারীপুরে ইতালিত প্রবাসী অভির মরদেহ উদ্ধার

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পি.এম.
সাগর বালা। ছবি: সংগৃহীত

ইতালির পিরুগিয়া  শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগে লুকানো অবস্থায় ২১ বছর বয়সী সাগর বালা, যিনি অভি নামে পরিচিত ছিলেন, তার খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করা হয়েছে।

ভিকটিম অভি বাংলাদেশের মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা এলাকার কৃষক  কুমুদ বালার একমাত্র ছেলে। গত দুই বছর ধরে স্পোলেটোতে বসবাস করছিলেন তিনি। যেখানে তিনি রেস্টুরেন্টে কাজ করতেন।

ইতালির পুলিশের  ময়নাতদন্তের প্রাথমিক তথ্যে জানা গেছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর দেহটি টুকরো টুকরো করা হয়েছে। ইতালির পুলিশ অভির  নিখোঁজ দেহের অঙ্গপ্রত্যঙ্গ এবং তদন্তের জন্য প্রয়োজনীয় প্রমাণ খুঁজতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

অভি মুলত কয়েকদিন ধরে তার আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ ছিলেন। মরদেহের পাশ থেকে একটি বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করা হয়েছে, যা অভি  ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে।

তদন্তকারীরা স্থানীয় নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন এবং অভির  বন্ধু ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছেন। অপরাধের ধরণ এবং দেহকে খণ্ড-বিখণ্ড করার কারণে এলাকায় ব্যাপক আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়েছে।

নিহত অভির মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লার  বাড়িতে গিয়ে জানায় যায়, অভি কয়েকদিন ধরে নিখোজ ছিলেন। অভির মামাতো ভাই ইতালি প্রবাসী শুভ বালা ও ভাইপো প্রবাসী  মিঠুন তালুকদার এখবর বাড়িতে দিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

অভির বাবা কুমুদ বালা জানান, আমার ছেলেকে যারাই মেরেছে তাদের শাস্তি চাই ও আমার একমাত্র ছেলের মরদেহ বাংলাদেশের ফিরিয়ে আনার জন্য ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে দাবি আমার। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত