• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতিতেই নিউইয়র্কে হামলা: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিউইয়র্কে আখতার হোসেনসহ অন্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে ঐ ঘটনার জন্য সরকারের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা বলতে চাই ক্রমাগত হামলা চলছে, সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এই ঘটনার সঙ্গে প্রশাসনের ভেতরের লোকজন জড়িত, তারা তথ্য পাচার করে।
 
নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করে তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে, তাদের কাছে আমরা জবাবদিহিতা চাই। নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলকে পদত্যাগ করতে হবে এবং নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
 
এ সময় উপদেষ্টা মাহফুজের ওপর হামলার ঘটনায় জড়িত যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নামের তালিকা প্রকাশের দাবি জানান নাহিদ। 
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে