• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

মহাখালীতে পেট্রোল পাম্পের আগুনে ৭ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার মহাখালীতে ‘গুলশান সার্ভিস সেন্টার’ নামের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সাত জন দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তারা মহাখালীর আমতলীতে একটি পাম্পে লাগা আগুনে দগ্ধ হয়েছেন।” 

জরুরি বিভাগের একজন সিনিয়র স্টাফ নার্স  বলেন, “সাতজন এসেছেন। তাদের অবস্থা ভালো না। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।”

গুলশান সার্ভিস সেন্টারের একজন কর্মী  বলেন, "আমাদের তেল রাখার খালি ট্যাংক পরিষ্কার করতে তিন জন এসেছিল। একটার দিকে ওই কাজ করার সময় ট্যাংকে জমে থাকা গ্যাসে আগুন লাগে। তাতে ওই তিন জন, আমাদের স্টাফ দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।"

তিনি বলেন, “কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। কাজ করার সময় কোনোভাবে আগুন ধরে গেছে হয়ত।”

বর্তমানে ওই পাম্পের একটি অংশে তেল বিক্রি করা বন্ধ আছে।

কর্মীরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম
মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা, যুবক আটক
মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা, যুবক আটক
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি