• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

সৌদি প্রবাসী নুরে খালিদ হাবিবের অর্থায়নে ছাগল বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সৌদি আরব প্রবাসী ও সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুরে খালিদ হাবিবের অর্থায়নে দুইটি গরিব পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

চালুয়াবাড়ী ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামের মো. নুরনবী মিয়া ও ফুলবাড়ী ইউনিয়নের চর রামনগর গ্রামের মোছা. রজিনা বেওয়ার হাতে ছাগল তুলে দেন ফাউন্ডেশনের সাবেক কো-অর্ডিনেটর মো. রাকিবুল হাসান আহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রিদয় এবং সদস্য মো. সামিউল ইসলাম।

এসময় সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ও সাংবাদিক জাহিদ বলেন, "যদি এই ছোট প্রয়াসে কোনো অসহায় পরিবারের মুখে হাসি ফোটে, তাহলে আমাদের সবারই এমন মানবিক কাজে এগিয়ে আসা উচিত।"

সাবেক কো-অর্ডিনেটর রাকিবুল হাসান আহাদ জানান, “সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে আরও কিছু ছাগল অসহায় পরিবারের মাঝে বিতরণ করার পরিকল্পনা রয়েছে।”

অর্থদাতা প্রবাসী মো. নুরে খালিদ হাবিব বলেন, "আমি সর্বদা চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারি।"

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ