• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাদাপাথর খেকো বিএনপি নেতা সাহাব উদ্দিন রিমান্ডে

সিলেট প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে বহুল আলোচিত সাদাপাথর লুটকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপির উপজেলা সভাপতি সাহাব উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ সেপ্টেম্বর) তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক ধ্রুব জ্যোতি পাল ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তার ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।

এর আগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। পরে তাকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, আলোচিত সাদাপাথর লুট ছাড়াও তার বিরুদ্ধে আরও ৭টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর সেই স্বেচ্ছাসেবক নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রাজশাহীর সেই স্বেচ্ছাসেবক নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নিয়ম ভেঙে সম্মানী নিচ্ছে শাহ মখদুম কলেজের গভর্নিং বডি
নিয়ম ভেঙে সম্মানী নিচ্ছে শাহ মখদুম কলেজের গভর্নিং বডি
নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ
নড়াইলে মায়ের বিরুদ্ধে ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ