• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

রাফসানের সঙ্গে ঘুরে ‘ব্রেকআপ ঝালমুড়ি’  খেলেন হানিয়া!

বিনোদন ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হানিয়া আমির ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছেন।

হানিয়ার বলিউড অভিষেক ঘটে ‘সরদারজি-৩’ সিনেমার মাধ্যমে, যা পাকিস্তানে সাফল্যও লাভ করেছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়-সব ধরনের চরিত্রে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। তার সফরকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে এবং নানা আয়োজনও রয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন তিনি, এরপর দেশে ফিরে যাবেন।  

ঢাকায় কাটানো মুহূর্তের কিছু ছবি ও ভিডিও  ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে হানিয়া পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে ঘুরতে যান। তাকে সঙ্গ দেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান।

সেখানে তারা একসাথে ফুচকা ও ঝালমুড়ি খেতে দেখা গেছে। মাটির কাপে দুধ চাওও খান তারা। ইফতেখার রাফসান তার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করে লিখেছেন-‘হানিয়া কেনো ব্রেকআপ ঝালমুড়ি খেল?’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি