• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

অস্কারের জন্য জমা পড়েছে ‘বাড়ির নাম শাহানা’

বিনোদন ডেস্ক    ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পি.এম.
মেহজাবীন, জয়া ও রাজ রিপা অভিনীত ছবি: কোলাজ

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৮তম অস্কারের জন্য বাংলাদেশ থেকে পাঁচটি সিনেমা জমা পড়েছে। এর মধ্যে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে একটি সিনেমা প্রতিযোগিতা করবে।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) কর্তৃক গঠিত অস্কার কমিটি এই আহ্বান জানিয়েছিল। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন।

জমা পড়া সিনেমাগুলো হলো: ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’, ‘ময়না’। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ শুক্রবার মুক্তি পেয়েছে, আর ‘সাবা’ ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে। বাকি ছবিগুলো ইতোমধ্যেই মুক্তি পেয়েছে।

অস্কার কমিটির সভাপতি জহিরুল ইসলাম জানান, নির্বাচক কমিটি ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাগুলো দেখবে এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সিনেমাগুলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা করে একটি ছবি অস্কারে পাঠানো হবে।  

অস্কার কর্তৃপক্ষের কাছে সিনেমা পাঠানোর শেষ সময় ৩১ সেপ্টেম্বর। শর্টলিস্টের তালিকা জানা যাবে ১৬ ডিসেম্বর, এবং পরে ঘোষণা করা হবে মনোনীত পাঁচ ছবির নাম। সেরা আন্তর্জাতিক ছবির অস্কারের বিজয়ী ১৫ মার্চ, ৯৮তম অস্কারে ঘোষণা করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি