• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাঁশখালীতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জজকে সংবর্ধনা

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজকে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার সম্প্রতি নবনিযুক্ত চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দিকে এই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঁশখালী বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও বাঁশখালীর বিশিষ্ট আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা হেমায়েত উদ্দীন-এর দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এবং আইন ও বিচার ব্যবস্থায় তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বাঁশখালীর আইনজীবীরা আশা প্রকাশ করেন যে তার নেতৃত্বে চট্টগ্রামের বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার লাভ করবে।

সংবর্ধনার জবাবে হেমায়েত উদ্দীন বাঁশখালী বার অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে বলেন, বিচার বিভাগের মান উন্নয়নে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং বাঁশখালী তথা চট্টগ্রামের বিচারিক ব্যবস্থাকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে দু'পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ বাঁশখালীর আইন অঙ্গনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোঁজখবর নেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সবশেষে, বাঁশখালী বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হেমায়েত উদ্দীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


 ভিওডি বাংলা/ এমএইচ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু