• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সাঘাটার অবৈধ কয়লা কারখানার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

  গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নে অবৈধ কয়লা কারখানা গড়ে ওঠায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই এসব কারখানা পরিচালিত হওয়ায় পরিবেশ, কৃষি এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি অবৈধ কয়লা কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা থেকে প্রতিনিয়ত কালো ধোঁয়া নির্গত হয়ে বাতাস দূষিত করছে। ধোঁয়ার প্রভাবে আশপাশের ফসলের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পানির উৎস দূষণের শিকার হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট, চোখ জ্বালা-পোড়া এবং চর্মরোগের প্রকোপ বাড়ছে।

সরেজমিন দেখা যায়,পাছগরগড়ীয়া গ্রামের এমদাদুল হক, বাবলু মিয়া, ফিরোজ কবির (রাশেদ মিয়া),জুয়েল মিয়া,সুমন মিয়া ওরফে ফেলু এবং চাকুলী গ্রামের রায়হান ও সোহাগ নামের ব্যক্তিরা কারখানা গুলি চালাচ্ছে। 

এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় কৃষক আবদুল করিম বলেন, “আমাদের ফসল ঠিকমতো হচ্ছে না। কয়লার ধোঁয়ায় জমির ধান ও শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা পরিবার চালাবো কিভাবে?”

অন্য এক বাসিন্দা রাশেদা খাতুন জানান, “দিনরাত ধোঁয়ার মধ্যে থাকতে হচ্ছে। বাচ্চারা কাশি-শ্বাসকষ্টে ভুগছে। অথচ কারখানার মালিকরা কোনো নিয়ম মানে না।”

স্থানীয় যুবক রফিকুল ইসলাম বলেন, “এই কয়লা কারখানা পুরো এলাকায় বিষ ছড়াচ্ছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, নইলে ভবিষ্যতে বড় বিপদ হবে।”

এ বিষয়ে উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ কয়লা কারখানার বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত চলছে। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এলাকাবাসীর একমাত্র দাবি অবৈধ কয়লা কারখানা দ্রুত বন্ধ করে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

ভিওডি বাংলা/ এমএইচ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু