• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক ‘হলুদ সংকেত’ জারি করা হয়েছে। এর মানে হলো, ভ্রমণে গেলে নাগরিকদের বাড়তি সতর্ক থাকতে হবে। তবে বাংলাদেশের পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ভ্রমণের ক্ষেত্রে ‘লাল সংকেত’ জারি করেছে কানাডা, যা সম্পূর্ণ নিষেধাজ্ঞার নির্দেশনা।

কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল-অবরোধ, সম্ভাব্য বিক্ষোভ ও সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় অবনতি ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতির আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। তাই ভ্রমণকালে কানাডার নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া পার্বত্য তিন জেলায় ভ্রমণ এড়ানোর জন্য বিশেষভাবে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে ওই অঞ্চলে। তাই কানাডার নাগরিকদের এসব এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ এম/পি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
পদত্যাগের দিন দুপুরে যে খাবার খেয়েছিলেন সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত
মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ছবি: ভিওডি বাংলা
জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী