• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

দুর্গাপূজা ঘিরে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পি.এম.
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে জেলা-মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, “যেকোনো নাশকতা বা ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। পূজা যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সহযোগিতা করবেন, হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রশাসনের নয়, বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।”

এ সময় পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে রিজভী অভিযোগ করেন, “দেশের ভাবমূর্তি নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে। পূজা মণ্ডপগুলোতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত