• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

‘কাওরান বাজারের সিন্ডিকেট ভাঙা হবে’—ক্যাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পি.এম.
ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে নতুন সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। সংগৃহীত ছবি

কাওরান বাজারের সিন্ডিকেট ভেঙে কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষার ঘোষণা দিয়েছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কৃষকরা সরাসরি সবজি বিক্রি করলে ক্রেতারা কম দামে পণ্য পাবেন।

তিনি উদাহরণ টেনে বলেন, কাওরান বাজারের উত্তর গেট দিয়ে ৩০ টাকায় প্রবেশ করা পটল অন্য গেট দিয়ে বের হয়ে ৭০ টাকায় বিক্রি হয়। অথচ কৃষক সেই পণ্য বিক্রি করেন ৩০ টাকায়, আর ভোক্তাদের কিনতে হয় ১০০ টাকায়। পথে পথে অতিরিক্ত অর্থ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে।

তিনি জানান, আগামী ১ অক্টোবর রাজধানীর ৩০০ ফিট সড়কের পাশে একটি শাকসবজি বিক্রির হাব চালু হবে। এছাড়া কৃষিঋণ ও সার বিতরণ প্রান্তিক কৃষকের হাতে পৌঁছাচ্ছে কি না তা নিয়েও তদন্তের দাবি জানান তিনি।

সাবেক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক সফিকুজ্জামান বলেন, ক্যাবের নিষ্ক্রিয় কমিটিগুলো পুনর্গঠন করে উপজেলা পর্যায়ে কার্যক্রম বিস্তৃত করা হবে। সরকারকে দেখানো হবে কোথায় কোথায় ভোক্তা অধিকার আইনের প্রয়োগ সম্ভব।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী
প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী