• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সোনারগাঁয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

  নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। নিহতের নাম ওমর ফারুক খোকা (২৮)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর মোগরাপাড়া ইউনিয়নের আলাপদীতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক খোকা মৃত জাহের আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ফারুক খোকা ও তার বড় ভাই আক্তার হোসেনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে আক্তার হোসেন ছুরি দিয়ে ফারুক খোকাকে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

পুলিশ জানায়, ছুরিকাঘাতকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে আটক করার চেষ্টা চলছে।

সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ (অতিরিক্ত পুলিশ, খ-সার্কেল) এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু