• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রাজবাড়ীতে জমি লিখে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর দাদশী ইউনিয়নের সিংগা গ্রামে অসুস্থ স্বামীকে ভুল বুঝিয়ে প্রায় অর্ধকোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিংগা বাজারে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গৃহবধূ অর্চনা রানী সেন।

অর্চনা রানী সেন অভিযোগ করে বলেন, তার স্বামী নিকুঞ্জ কুমার সেন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। এই সুযোগে সামু মণ্ডল গং কোনো অর্থ লেনদেন ছাড়াই নানা প্রলোভন দেখিয়ে তার স্বামীর জমি নিজেদের নামে লিখিয়ে নেয়। বিষয়টি জানার পর তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন। তিন দফা নোটিশ দেওয়া হলেও অভিযুক্তরা হাজির হননি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন।

অর্চনা রানীর অভিযোগ, বর্তমানে অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি বলেন, “আমাকে ও আমার স্বামীকে মেরে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি ফেরত পেতে সহায়তা করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তার স্বামী নিকুঞ্জ কুমার সেন, দেবর সুচিন্ত কুমার সেন, চাচা পিতিষ কুমার সেনসহ স্থানীয় গ্রামবাসী, সমাজসেবক এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা- কামাল হোসেন/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত