• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মিশা সওদাগরের মৃত্যুর গুজব নাকচ

বিনোদন ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন, পরে খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিন দশকের বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন তিনি। এখন পর্যন্ত প্রায় সাড়ে ৯ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মিশা সওদাগরের মৃত্যুর গুজব। একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলা সিনেমার এই জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি আর নেই। ভিডিওটি দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে মিশা সওদাগর বলেন, "এ ধরনের গুজব আমাকে খুবই কষ্ট দেয়। এর আগেও এমন অনেকবার ঘটেছে। আমি দুই দিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছি। এই সপ্তাহে বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং শুরু করব, তার চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ এবং ভালো আছি। অনুরোধ করব, কেউ অহেতুক গুজব ছড়াবেন না এবং বিশ্বাস করবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন।"

মিশা সওদাগর ঢালিউডের অন্যতম খল-অভিনেতা। মৃত্যুর ভিত্তিহীন গুজব ছড়ালেও তিনি সুস্থ রয়েছেন এবং সবার প্রতি আহ্বান জানিয়েছেন, এমন খবর ছড়াবেন না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ