• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ কেজি সরকারি চাল জব্দ

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজার থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৬০০ কেজি চাল ছিল।

অভিযানের সময় জানা যায়, ছানা খা নামের এক ব্যক্তি এসব সরকারি চাল বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। খবর পেয়ে ইউএনও দ্রুত চালগুলো জব্দ করেন। “সময়  ছানা খা বলেন , আমি  কাছাইট সাধারণ মানুষ থেকে চাউল গুলো ক্রয় করেছি, 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া সাংবাদিকদের জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগণের জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রির চেষ্টা করা হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা যাতে কোনোভাবেই কেউ বঞ্চিত করতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জব্দকৃত চাল সরকারি গুদামে জমা দেওয়া হবে। 

স্থানীয়রা জানান, অনেক সময় সরকারি চাল সুবিধাভোগীদের কাছে না পৌঁছে বাজারে চলে আসে, এতে প্রকৃত অসহায়রা ক্ষতিগ্রস্ত হন। এমন ঘটনায় প্রশাসনের তৎপরতা বাড়ালে এ ধরনের অনিয়ম রোধ সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু